বাহরাইনে নিহতদের পরিবার দুই লাখ টাকা করে পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রত্যেক বাংলাদেশির পরিবারকে দুই লাখ টাকা করে দেবে সরকার। এ ছাড়া তাঁদের প্রত্যেকের মরদেহ দাফনের জন্য আরও ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন। মন্ত্রী বলেন, বাহরাইনে নিহত বাংলাদেশিদের মৃতদেহ শিগগিরই দেশে আনা হবে। নিহত ব্যক্তিদের মরদেহ দেশে আনার ব্যয়ও সরকার বহন করবে। এ ছাড়া নিহত ব্যক্তিদের কোম্পানি থেকে যাবতীয় পাওনা ও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। সেই ভবনের মালিক গ্রেপ্তার: বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মানামায় যে ভবনে ১৩ বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন, সেই ভবনের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।