বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন বাংলাদেশি শ্রমিক। রাজধানী মানামার আমওয়াজ এলাকায় গত ২৯ জুন এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।
নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ ফয়সাল হোসেন (২৮)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের অহিদুর রহমানের ছেলে। তিন বছর আগে বাহরাইনে গিয়েছিলেন ফয়সাল। সেখানে বাহরাইন কোয়েস্ট রিয়ালিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
ফয়সালের প্রতিবেশী নজরুল ইসলাম জানান, ঘটনার সময় একটি বাইসাইকেলে করে নিজের আবাসস্থলে ফিরছিলেন ফয়সাল। এ সময় একটি মাইক্রোবাস বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।