বাহাউদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক, সাংবাদিক ও সাবেক তথ্যসচিব বাহাউদ্দিন চৌধুরীকে গতকাল রোববার রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং একটায় এফডিসি প্রাঙ্গণে তাঁর লাশ নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, কাল মঙ্গলবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভ্যানুধায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বাহাউদ্দিন চৌধুরীর মরদেহে গতকাল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ আয়োজন করে।