বাহাউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ভাষাসৈনিক বাহাউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রয়াত বাহাউদ্দিন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।