বাহাউদ্দীনকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাউসুল আজম মসজিদ-সংলগ্ন গুলশান লেক ভরাটের অভিযোগ ওঠায় কাদেরিয়া পাবলিকেশন্সের স্বত্বাধিকারী এ এম এম বাহাউদ্দীনকে তলব করেছেন হাইকোর্ট। ১২ মে তাঁকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তিনি মসজিদের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ওই লেক ভরাটের ওপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন। এটা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।