বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের অসম্পূর্ণতা দূর করে বাহাত্তরের মূল সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন গ্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল বুধবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে সমাবেশে তাঁরা এই দাবি জানান।সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার সভাপতি মো. আরশ আলী। এতে বক্তব্য দেন সিপিবির সিলেট জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, ন্যাপের সিলেটের আহ্বায়ক ইসহাক আলী প্রমুখ। বক্তারা সরকারের কাছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির নিশ্চয়তার দাবিও জানান। বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী অঙ্গীকার করেছিল যে বাহত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করবে। কিন্তু ক্ষমতায় এসে নিজেদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে মৌলবাদীদের খুশি করতে চেয়েছে। সংবিধান সংশোধনের জন্য যে বিল জাতীয় সংসদে পাস হয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা এবং জাতির জন্য কলঙ্কজনক।