বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে কাজ করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন। এর অর্থ হচ্ছে জিয়াউর রহমান যা যা করে গেছেন, তা বাতিল হয়ে গেছে। আমরা আবার বাহাত্তরের সংবিধানে ফিরে যাব। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’গতকাল বুধবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীঅঙ্গনে ‘মানবকল্যাণে জগদ্বন্ধু সুন্দরের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা এসব কথা বলেন। জগদ্বন্ধু সুন্দরের ১৪০তম আবির্ভাব দিবস উপলক্ষে মহানাম সম্প্রদায় এ আলোচনা সভার আয়োজন করে।মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নূরুন্নবী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ, জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রমুখ।