বাহাদুর শাহ পার্কে বিজয় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিনের বিজয় উৎসব। আজ রোববার শেষ হবে সংগঠনটির আট দিনের এই উৎসব। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজয় উৎসব হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে রুখে দাঁড়াও’ শীর্ষক শিরোনামে এই উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
অনুষ্ঠানে বাহাদুর শাহ মঞ্চের আহ্বায়ক সালমা চৌধুরীর সভাপতিত্বে জোটের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফয়জুল আলম, নির্বাহী কমিটির সদস্য আবুল ফারাহ, হানিফ খান ও বাহাদুর শাহ মঞ্চের সদস্যসচিব বাবু রাম প্রমুখ বক্তব্য দেন।