বাহাদুরাবাদ-ফুলছড়ি ঘাট নৌপথে রেলসেতুর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের জামালপুর সেকশনের যাত্রীসেবার মান বাড়ানো এবং বাহাদুরাবাদ-ফুলছড়ি ঘাট নৌপথে রেলসেতু নির্মাণসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। টিআইবির জামালপুর সচেতন নাগরিক কমিটি ও যুব সংগঠন ‘ইয়েস’ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি এইচ আর জাহিদ আনোয়ার ও সদস্য ইসমত পাশা, শামীমা খান, খন্দকার হাফিজুর রহমান, মোস্তফা বাবুল প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে আয়োজকেরা ছাড়া বিপুলসংখ্যক রেলযাত্রীও অংশ নেন।