বাহারকে অভিযুক্ত করে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জের রসুলপুর গ্রামের কলেজছাত্রী ও তাঁর মায়ের ওপর হামলার মামলায় একমাত্র আসামি বাহার উদ্দিনকে (২২) অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। জকিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুল আমীনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক ইমরোজ তারেক গতকাল রোববার অভিযোগপত্র দাখিল করেন।
ইমরোজ তারেক প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন। অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী সময়ে তারিখ ধার্য হবে।
জকিগঞ্জের রসুলপুর গ্রামের বাসিন্দা ওই কলেজছাত্রী (১৮) গত ১৫ জানুয়ারি হামলার শিকার হয়েছিলেন। একই গ্রামের বাহার উদ্দিন তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে তাঁর মাকেও মারধর করে বাহার পালিয়ে যান। আহত অবস্থায় মা-মেয়েকে রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাহার স্থানীয় একটি মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ছিল, প্রায় দুই বছর ধরে বাহার নিয়মিতভাবে তাঁকে উত্ত্যক্ত করতেন। ১৫ জানুয়ারি বিকেলে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেন। এতে ক্ষোভ প্রকাশ করায় ক্ষিপ্ত বাহার ছুরিকাঘাত করেন।