প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সুজানগর উপজেলার চরপাড়া গ্রামের হাবিবুল্লাহ বাহারের (৪০) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। রাজধানীর কিডনি ফাউন্ডেশনের চিকিত্সক হারুনুর রশিদ জানিয়েছেন, দ্রুত অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য সাত-আট লাখ টাকার প্রয়োজন। কিডনি না পাওয়া পর্যন্ত নিয়মিত ডায়ালাইসিস করে যেতে হবে। সামান্য যা জমিজমা ছিল তা বিক্রি ও আত্মীয়স্বজনের আর্থিক সহায়তায় এত দিন চিকিত্সা করেছেন বাহার। তাঁর পক্ষে আর চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের দয়ালু ও বিত্তবান ব্যক্তিদের কাছে কিডনি দান বা আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন বাহার। সাহায্য পাঠানোর ঠিকানা: মতিউর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর-২০৫০৫৪৯, রূপালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি সাতমসজিদ রোড, ঢাকা। মোবাইল: ০১৭১২৩১৩৪২৮। বিজ্ঞপ্তি।