বাহুবলে কিশোরী ধর্ষণের শিকার
বাহুবলের পল্লিতে রোববার রাতে এক দিনমজুরের কিশোরী মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা গত মঙ্গলবার বাহুবল থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মিটাপুর গ্রামের ওই কিশোরীকে (১৪) একই গ্রামের আবদুল জলিলের ছেলে জাহিদ মিয়া (২২) নানাভাবে উত্ত্যক্ত করত। কিছুদিন আগে কিশোরীর বাবা বিষয়টি জাহিদের অভিভাবকদের জানান। এতে ক্ষিপ্ত হয় জাহিদ মিয়া।রোববার রাত একটার দিকে জাহিদ মিয়া জানালা কেটে ওই কিশোরীদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিত্কার শুনে লোকজন এগিয়ে এলে জাহিদ ধারালো ছুরি ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পরপরই স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি সালিসে নিষ্পত্তির উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা হয়নি।বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।