বাহুবলে ছুরিকাঘাতে চা-শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুর চা-বাগানের দক্ষিণ টিলায় গত বুধবার ছুরিকাঘাতে শুকুর কর্মকার নামের এক চা-শ্রমিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, বুধবার রাতে রামপুর চা-বাগানের দক্ষিণ টিলায় শুকুর কর্মকার (২৫) বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় একই এলাকার সমির মুন্ডা (২৬)) শুকুরের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে শুকুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সমির। এতে ঘটনাস্থলেই শুকুরের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভুঁইয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে।