বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার রসুলপুর গ্রামে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে নূর ইসলাম নামের এক প্রবাসী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।নিহত নূর ইসলাম (২৫) সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। সম্প্রতি তিনি দেশে ফিরে বিয়ে করেন। চলতি মাসের শেষের দিকে তাঁর আবার আরব আমিরাতে যাওয়ার কথা ছিল।এলাকাবাসীর ভাষ্যমতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রসুলপুর গ্রামের ওয়াব উল্লা ও রিফাত উল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে রিফাত আহত হন।বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুন নূর (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।