বাহুবলে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগান থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. এখলাছ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পুটিজুরী ইউনিয়নের রাজসুরত গ্রামে। তিনি কৃষিকাজের পাশাপাশি রাবারের ব্যবসা করতেন।এলাকাবাসী জানান, গত বুধবার সন্ধ্যায় এখলাছ স্থানীয় দ্বিগাম্বর বাজারে যান। সেখান থেকে রাত নয়টার দিকে এক যুবক তাঁকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রূপাইছড়া রাবার বাগানের শ্রমিকেরা গতকাল ৫ নম্বর টেপিং এলাকায় এখলাছের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। দুর্বৃত্তরা গত বুধবার রাতে এখলাছকে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।