বাহুবলে শিক্ষাবৃত্তি পেল ২০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার ২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও উপকরণ দিয়েছে কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন। গতকাল সোমবার মীরপুর এলাকার আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
গতকাল বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে শুরুতেই সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস। বিজ্ঞপ্তি