বাহুবলে স্ত্রীর গায়ে আগুন, স্বামী লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল বুধবার নেহারা বেগম নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে তাঁর স্বামী আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেহারার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ ঘটনার পর নেহারার স্বামী লুৎফুর রহমান পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, লামাতাশী ইউনিয়নের কাজীহাটা গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান তাঁর স্ত্রী নেহারা বেগমকে প্রায়ই নির্যাতন করতেন। গতকাল দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে লুৎফুর নেহারার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। বাঁচার জন্য নেহারা বাড়ির পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে তাঁকে প্রতিবেশীরা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ নেহারার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাঁকে গতকাল বিকেলেই ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে তাঁকে ঢাকায় নিয়ে যেতে পারছে না তাঁর পরিবার।