বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিলেটের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। উপজেলার আদিত্যপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গত সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দয়াহরী গ্রামের বাসিন্দা কাজল দেব (২৩) এবং কুমিল্লার হোমনা উপজেলার বাবুলকান্দি গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম (২৪)।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১১টার দিকে সিলেটগামী একটি ট্রাক ঢাকাগামী একটি পিকআপকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিকে পাশ কাটাতে গেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় পিকআপের চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।খবর পেয়ে হাইওয়ে ও বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অটোরিকশার যাত্রী কাজল দেবকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পিকআপের চালক জহিরুল ইসলামকে ঢাকায় নেওয়ার সময় পথে তিনি মারা যান। বাকি পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।