বাহে হামরা বিভাগের মানুষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরকে বিভাগ ঘোষণা করায় বদরগঞ্জের মানুষ আনন্দ মিছিল করেছে। গত সোম ও মঙ্গলবার দেখা গেছে, উপজেলার সর্বস্তরের মানুষ একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে। দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র চাওয়া ছিল রংপুরকে বিভাগ দেখার। সেই চাওয়া বর্তমান সরকার পূরণ করেছে। আমরা শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।’দামোদরপুর কালিরডাঙ্গা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘বাহে বিভাগ তো বড় জিনিস। এ্যালা খুব খুশি নাগোছে, যখন ভাবোছি হামরা বিভাগের মানুষ।’বদরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ রানা বলেন, সরকার রংপুর জেলাকে বিভাগ ঘোষণা দিয়েছে। এখন বাস্তবায়নটা তাড়াতাড়ি হলই হলো।