বাড়ছে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চুরির ঘটনা বেড়েই চলেছে। বেপরোয়া ও সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে ঘরবাড়ি ও দোকানে ঢুকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বছর সাতেক আগে মাদারগঞ্জে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চোরদের দমন করতে বেশ সক্রিয় হয়েছিল পুলিশ। কিন্তু দুই বছর ধরে আবারও বেড়ে গেছে চোরের তৎ পরতা। বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, চোরদের ধরতে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে।