বাড়ছে না স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ সীমিত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও উন্নততর সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘অসংক্রামক রোগ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। ডিআরইউর আয়োজনে ও নভো নরডিস্ক ফার্মার সহযোগিতায় অন্তত ৫০ সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ পরিমাণের দিক থেকে খুবই কম। তাই যতটুকু স্বাস্থ্যসেবা বাড়াতে চাই, ততটুকু সক্ষমতা নেই।’ বিজ্ঞপ্তি