বাড়ছে লবণাক্ততা, কমছে আবাদি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ফসলি জমিতে লবণাক্ততার মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত চার দশকে দক্ষিণাঞ্চলে ফসলি জমিতে লবণের মাত্রা বেড়েছে ২৬ শতাংশ। এর মধ্যে গত এক দশকে মাত্রা বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। এতে দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে। এ কারণে প্রায় তিন কোটি মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন কৃষি ও মৃত্তিকা বিশেষজ্ঞরা। মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানান, দেশের মোট আবাদি জমির ৩০ শতাংশই দক্ষিণাঞ্চলে। লবণের কারণে শুষ্ক মৌসুমে এই এলাকার অধিকাংশ জমিই অনাবাদি থাকে। বরিশাল কৃষি অঞ্চলের আওতায় বরগুনা জেলায় এক লাখ ১৯ হাজার ৬০০ হেক্টর আবাদি জমির মধ্যে ৯৫ হাজার ৬০০ হেক্টর জমি লবণাক্ত। পটুয়াখালী জেলায় এক লাখ ৯৪ হাজার ৫৪৮ হেক্টরের মধ্যে এক লাখ ৫৫ হাজার ১৮০ হেক্টর, পিরোজপুরে ৮৫ হাজার ২৮২ হেক্টরের মধ্যে ৩৫ হাজার ৮৩০ হেক্টর, ভোলায় এক লাখ ৪৮ হাজার ১০৯ হেক্টরের মধ্যে ৯৪ হাজার ৫৭০ হেক্টর জমি লবণাক্ত।মৃত্তিকাসমপদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা দক্ষিণাঞ্চলে ফসলি জমিতে লবণাক্ততা বৃদ্ধির জন্য কয়েকটি বিষয়কে দায়ী করেছেন। এর মধ্যে অন্যতম হলো: নদ-নদীতে পানির প্রবাহ কমে যাওয়া। এ ছাড়া রয়েছে অপরিকল্পিত বাঁধ-স্লুইসগেট নির্মাণ, সেচখাল ভরাট ও দখল হয়ে যাওয়া এবং চিংড়ি চাষ। মার্চ ও এপ্রিল মাসে জোয়ারের পানি এসে দক্ষিণাঞ্চলে যেসব আবাদি জমি তলিয়ে যায়, সেসব মাটিতে লবণ ছড়িয়ে পড়ে। এ পানিতে ক্ষতিকর মাত্রার লবণ থাকে।কৃষিবিজ্ঞানীরা বলছেন, লবণের প্রভাবে মাটির উর্বরতা এবং গাছের বৃদ্ধি কমে যায়, ফুল আসে না। লবণ বিস্তারের কারণে তিনফসলি জমি একফসলি হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের কৃষি ক্ষেত্রে শস্যবিন্যাস পাল্টে যাচ্ছে। অতিমাত্রার লবণাক্ততার কারণে গত পাঁচ বছরে বরগুনা জেলায় ১৭ হাজার ৪৪০ হেক্টর, পটুয়াখালীতে ৩৬ হাজার ৩৯০ হেক্টর, ভোলায় ১২ হাজার ৭৭০ হেক্টর ও ঝালকাঠি জেলায় প্রায় এক হাজার হেক্টর আবাদি জমি কমে গেছে। এতে তিন লাখ ৩৮ হাজার মেট্রিক টন (হেক্টরপ্রতি পাঁচ মেট্রিক টন হিসাবে) ফসল উৎপাদন কমেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘দক্ষিণাঞ্চলে লবণাক্ততা যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে। পাঁচ-সাত বছরের মধ্যে এই পরিস্থিতি ভয়াবহ হয়ে খাদ্যনিরাপত্তাব্যবস্থা মারাত্মক হুমকিতে ফেলতে পারে।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেশির ভাগ জমি গ্রীষঞ্চ মৌসুমে অনাবাদি থাকে। কৃষকেরা জানান, জমিতে লবণ বেড়ে যাওয়ায় এসব জমিতে আবাদ করা যাচ্ছে না। মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘লবণের কারণে এলাকার কৃষকেরা দিশেহারা।’বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত বছর ৮০ শতক জমিতে আমন ধান আবাদ করতে ব্যয় হয় ১৭ হাজার ৩০০ টাকা। কিন্তু ধান পাইছি ৯ মণ। নুনের কারণে ধান অয় না।’কৃষি সমপ্রসারণ অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কফিল উদ্দীন আহমেঞ্চদ বলেন, ‘এসব পরিস্থিতি মোকাবিলার জন্য গত ডিসেম্বরে আমরা বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে একটি পরিকল্পনা সভা করেছি। এর আলোকে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রণয়নের চেষ্টা চলছে।’তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের কম জমিতে বেশি উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করতে হবে।