বাড়তি টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট বিভাগগুলো রসিদ ছাড়াই অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত ফির বাইরে বিভাগভেদে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি এক থেকে চার হাজার টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।নৃবিজ্ঞান বিভাগের সভাপতি রাহমান নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিভাগগুলো রসিদ ছাড়া অর্থ আদায় করছে। আমার বিভাগে এক হাজার ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।’ কী কাজে এ বাড়তি টাকা ব্যয় হয়, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দায়িত্বভার নেওয়ার আগে এই অর্থ দিয়ে বিভাগের চা-নাস্তা খেতেন অনেকে। এখন শিক্ষার্থীদের স্বার্থে ব্যয় করা হচ্ছে।’প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩৫টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে চলতি বছর তিন হাজার ৪০৫ জন শিক্ষার্থীকে নতুন বর্ষে ভর্তি করা হবে। প্রতি শিক্ষার্থীর ভর্তির জন্য প্রশাসন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু বিভাগে ভর্তিপ্রক্রিয়া শেষ হয়েছে। জানুয়ারির মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।জানা গেছে, আগে বাড়তি টাকা বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম নিতে হয়। পরে প্রশাসন নির্ধারিত টাকা ব্যাংকে জমা দিতে হয় শিক্ষার্থীদের। দর্শন বিভাগে ভর্তি হতে ইচ্ছুক একজন শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত এক হাজার ৪০০ টাকা, জীববিজ্ঞান অনুষদের অধীনে উদ্ভিদবিজ্ঞান বিভাগ দুই হাজার টাকা, রসায়ন বিভাগে এক হাজার ১০০ টাকা, বাণিজ্য অনুষদের প্রতিটি বিভাগে সর্বোচ্চ তিন হাজার টাকা করে আদায় করা হচ্ছে। আবার একজন শিক্ষার্থী কোনো বিভাগে ভর্তি হয়ে বিষয় পরিবর্তন করে অন্য বিভাগে গেলে তাঁকে আবার ওই বিভাগে অতিরিক্ত টাকা দিতে হয়। তিনি আগের বিভাগে জমা দেওয়া অর্থ ফেরত পান না। অথচ এসব টাকার কোনো অংশই বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয় না।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের চেষ্টা করেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প্রধান হিসাবরক্ষক আব্দুল মোনায়েম বলেন, ‘টাকা নেওয়ার কথা শুনেছি। কিন্তু তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল তহবিলে কোনো অর্থ জমা দেয় না।’