বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের গ্রামের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান বিচারপতির গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে এবং কারা মহাপরিদর্শকের গ্রামের বাড়ি একই উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে। গতকাল রোববার বেলা দুইটায় খোঁজ নিয়ে জানা যায়, প্রধান বিচারপতির বাড়িতে একজন উপপরিদর্শকের নেতৃত্বে ছয়জন পুলিশ সদস্য ও কারা মহাপরিদর্শকের বাড়িতে দুই পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।