বাড়বকুণ্ড বাজারে আগুনে পুড়ল আট দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আটটি দোকানে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মী সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, বাড়বকুণ্ড বাজারে একটি টেইলার্সের দোকানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানমালিক আলতাফ হোসেন দাবি করেন, আটটি দোকানে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।