বাড়ি ও দোকানভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ও দোকানভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় ভাড়াটিয়া পরিষদ। সংগঠনটি বাড়িভাড়া আইনের যথাযথ বাস্তবায়নও দাবি করেছে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মীর মোফাজ্জল হোসেন, মুক্তার হোসেন খান, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, আবদুল হালিম, মনির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।