বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দিতে কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কামাল হোসেনের স্ত্রী দীপালি বেগম বাদী হয়ে গতকাল রোববর তিনজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। ছয়ফুল্লাকান্দি-ভেলানগরের মাঝের লোনার চক (ফসলি জমি) থেকে তাঁর লাশ গতকাল সকালে উদ্ধার করে পুলিশ।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান তালুকদার জানান, কামাল হোসেনের সারা শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়েই হত্যাকাণ্ড ঘটায় বলে তাঁর স্ত্রী এজাহারে উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে থানায় চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।