বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীতে গতকাল বুধবার রাতে মো. নজির (৩২) নামের একজন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই হাতের কবজি কেটে নৃশংসভাবে খুন করেছেন দুর্বৃত্তরা।
নজির চাঁদপুরের সেঙ্গারচর থানার কচিঘাটা গ্রামের গোলাপ মীরের ছেলে। তিনি টঙ্গী এরশাদনগরে ১ নম্বর বস্তিতে স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন। নজির টঙ্গী মডেল থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। নজিরের বড় ভাই কবির, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক নজিরকে এরশাদনগরের বাড়ি থেকে ডেকে নেন। রাত সাড়ে আটটার দিকে আউচপাড়ার মোল্লা বাজারের পাশের একটি বাড়ির পেছনে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। লাশের দুই হাতের কবজি কাটা এবং মাথা, মুখমণ্ডল ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে।