বাড়ি নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় সে দেশের এক নাগরিকের বাড়ি নির্মাণকাজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বন্ধ হয়ে গেছে। জয়পুরহাট বিজিবির ৩ ব্যাটালিয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিজিবির হিলি ক্যাম্পের সূত্র জানায়, হিলি সীমান্তের সাব-সীমানা পিলারের ভারতের ৮-১০ গজ অভ্যন্তরে হিরু নামের ভারতীয় এক নাগরিক গত শুক্রবার অবৈধভাবে পাকা বাড়ির নির্মাণকাজ শুরু করেন। বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ রাখার আহ্বান জানালে বিএসএফের কোম্পানি কমান্ডার প্রশান্ত কুমার কাজ বন্ধের নির্দেশ দেন।