বাড়ি পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের আদেল মাতুব্বরের ডাঙ্গি গ্রামে আগুনে দুটি বাড়ি ধান, চাল ও অন্য মালামাল পুড়ে গেছে। আগুনে ১৮টি ছাগল মারা গেছে। গত সোমবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুকুর ফকিরের ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে শুকুর ফকির ও তাঁর বোন ভাইলা খাতুনের দুটি বাড়ি পুড়ে গেছে। শুকুর ফকির বলেন, এলাকার লোকজন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। ফরিদপুর অফিস|