বাড়ি ফিরল রাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের চানমারী এলাকার এক মাদ্রাসায় শেকল দিয়ে বেঁধে রাখা ছোট্ট রাফিনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ওই মাদ্রাসায় গত শনিবার পুলিশ অভিযান চালিয়েছে। তবে রাফিন বা মাদ্রাসার অধ্যক্ষকে সেখানে পাওয়া যায়নি।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, শনিবার প্রথম আলোতে ‘দুরন্ত রাফিনকে তালিম দিতে পায়ে শেকল’ শিরোনামে সচিত্র একটি প্রতিবেদন ছাপা হয়। এ খবর পড়ে শিশুটিকে উদ্ধার এবং মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়।ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমি পুলিশ নিয়ে মহিউস সুন্নাহ জামেয়া আরাবিয়া মাদ্রাসা নূরানী মক্তব ও হেফাজতখানায় যাই। সেখানে রাফিন ও মাদ্রাসার অধ্যক্ষকে পাওয়া যায়নি।’রাফিনের মা হাসিনা বেগম ও বাবা আক্কাস হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসায় গিয়ে দেখি রাফিনের শরীরে জলবসন্ত উঠেছে। রাতেই শেকল খুলে ওকে বাড়ি নিয়ে আসি। সুস্থ হলে ওকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেব।