বাড়ি ফেরত যেতে হবে না আর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১৭টি আদিবাসী গ্রামের শিক্ষার্থীদের জন্য নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কাজ শুরু করা হয়েছে।গতকাল সোমবার উপজেলার হাজাছড়া জোড়াব্রিজ এলাকায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ।জানা গেছে, আশপাশের ১৭টি গ্রামের জন্য সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো নিম্নমাধ্যমিক বা উচ্চবিদ্যালয় নেই। প্রাথমিক বিদ্যালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীদের ১২ কিলোমিটার দূরে গিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হয়। গ্রামগুলো থেকে শিক্ষার্থীরা হেঁটে ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। গাড়ি না পেলে তাদেরকে বাড়ি ফিরে যেতে হয়।এ নিয়ে গত ২৪ মার্চ প্রথম আলোয় ‘গাড়ি না পেলে বাড়ি ফেরত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।