প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের কার্যকারিতা না থাকায় একধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। আইনের তোয়াক্কা না করে খামখেয়ালিভাবে ভাড়া বাড়িয়েই চলছেন বাড়ির মালিকেরা। এতে অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন স্বল্প আয়ের ভাড়াটিয়ারা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, গত বছর বাড়িভাড়ার বিষয়ে সরকারকে কমিশন গঠন ও ছয় মাসের মধ্যে কমিশনকে প্রতিবেদন প্রকাশের নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। কিন্তু সেদিকে নজর না দিয়ে বাড়ির মালিকদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার। বিজ্ঞপ্তি