বাড়ি যখন পোড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তখন গৃহকর্তা ভ্যানচালক আস্তুল আলী পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবেশীর বাড়িতে টেলিভিশনে সিরিয়াল দেখছিলেন। ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়। একটি বিদেশি গরু পুড়ে মারা গেছে। নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত বলেন, লোকজন পাশের বাড়িতে থাকায় আগুন লাগার অনেকক্ষণ পরে টের পান। তাই নেভাতে দেরি হয়।