বাড়ি যেতে চান প্রতিবন্ধী মহিলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকপ্রতিবন্ধী এক মহিলা দীর্ঘ এক মাস ধরে নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থান করছেন। নিজের পরিচয় ও বাড়ির ঠিকানা বলতে পারেন না তিনি। তবে বাড়ি যেতে চান। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮-২৯ বছরের ওই বাকপ্রতিবন্ধী মহিলা গত ১৮ মার্চ বাগমারার গজমতখালী সেতুর ওপর বসে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছিলেন। সেতুর ওপর কোনো লোকজন পেলেই ইশারা-ইঙ্গিতে ক্ষুধার কথা বলেন। তাঁর আকুতি-মিনতি দেখে নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর গ্রামের কৃষক বিশ্বনাথ চৌধুরী তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান। বিশ্বনাথ চৌধুরী ওই মহিলার আত্মীয়স্বজনকে মুঠোফোনে (০১৭৪৪২৫৮৯৮১) যোগাযোগ করার অনুরোধ করেছেন।