বাড়িঘর ও দোকান ফিরে পেলেন কর্ণাই গ্রামের সংখ্যালঘুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন গত ৫ জানুয়ারি দিনাজপুরের কর্ণাই গ্রামে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু পরিবারগুলো আবার তাদের বাড়িঘর ও দোকান ফিরে পেয়েছে।
নির্বাচন বয়কটকারী বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রামটিতে ওই হামলা ও অগ্নিসংযোগ করেছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুর-২ ব্যাটালিয়নের সদস্যরা সম্প্রতি পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়ি-দোকান তৈরি ও মেরামত করে দেন।
গতকাল সোমবার সকালে বিজিবি দিনাজপুর সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে কাদের আহমেদ এসব বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বুঝিয়ে দেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের তত্ত্বাবধানে একটি বাড়ি ও নয়টি দোকান নতুন করে তৈরি এবং সাতটি বাড়ি ও ২৯টি দোকান মেরামত করে দেওয়া হয়।