বাড়িতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মনিরবাগ গ্রামের মাহফুজ মিয়ার বাড়িতে গতকাল রোববার বেলা একটার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাহফুজ মিয়ার স্ত্রী রেহানা বেগম বলেন, আগুন লেগে নগদ টাকাসহ তাঁদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরাইলের ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।