বাড়িতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ গ্রামে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য মজিবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির সব মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী জানান, গতকাল শনিবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে তাঁরা আগুন নেভাতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। মুজিবুর রহমানের ছেলে বাবুল ইসলাম বলেন, আগুনে ধান, চাল, টাকা-পয়সা, আসবাবসহ সব মালামাল পুড়ে গেছে। তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন।