প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকায় একটি বাড়ির ১৭টি কক্ষ আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার ভোর পৌনে চারটায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান বলেন, গজারিয়াপাড়া এলাকায় সাইদুর রহমান খন্দকারের টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে বাড়ির মালিকের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।