বাড়িতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে এলাকার আবদুল সামাদ মিয়ার বাড়ির চারতলায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আবদুল সামাদ মিয়ার বাড়ির চারতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাড়ির আসবাব পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।