বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাবেরের স্ত্রী মোসলেমা খাতুন জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাত সাড়ে ১১টার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত একটি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা