বাড়িতে জাটকা রান্নার দায়ে জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সময়ে বাজার থেকে জাটকা কিনে এনে বাড়িতে রান্না করেছিল তারা। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক দম্পতিসহ তিনজনকে আড়াই হাজার টাকা জরিমানা করেন। গত বুধবার বরগুনার বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে আদালত তাঁদের এ দণ্ডাদেশ দেন।দণ্ড পাওয়া তিনজন হলেন: কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা আবদুল হালিম, মো. সোহরাব হোসেন ও তাঁর স্ত্রী মাছুমা বেগম।জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ শিকার, বিপণন ও কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু এই আইন অমান্য করে আবদুল হালিম, সোহরাব হোসেন বুধবার সকালে বাজার থেকে জাটকা কিনে বাড়িতে নিয়ে এসে রান্না করেছিলেন।এ ঘটনা জানতে পেরে দুপুরের দিকে একই গ্রামের জেলে নুরুল ইসলাম গ্রামবাসীর সহায়তায় তাঁদের রান্না করা জাটকাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে আসেন। এ সময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার গৃহকর্তা হালিম ও সোহরাবকে এক হাজার টাকা করে ও গৃহিণী মাছুমাকে ৫০০ টাকা জরিমানা করেন।