বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের কাটিয়া আনন্দপাড়া এলাকায় ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা আট ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুট করে। গতকাল শনিবার ঘটনাস্থল থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। গৃহকর্তা সুকুমার অধিকারী বলেন, রাত দুইটার দিকে ডাকাতেরা জানালার গ্রিল কেটে এবং ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে তারা সবাইকে বেঁধে ফেলে। বাধা দিলে তাঁর মা শেফালি অধিকারীর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ বলেন, মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।