প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছি উপজেলার ভাতসাইল গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল মতিন চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত বুধবার গভীর রাতে ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে। পরে টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সহকরী পুলিশ সুপার (সার্কেল) সামিউল আলম ও বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।