প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে গোপালদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, ২০-২২ জনের একদল ডাকাত ফজলুল হকের বাড়ির গেটের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। ফজলুল হক বলেন, ‘ডাকাতেরা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে দুই লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।’ আড়াইহাজার থানার এসআই মজিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ