বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনা মিয়া ব্যাপারীকে (৬৫) গতকাল বুধবার সকালে তাঁর বাড়িতে ঢুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোনা মিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের মহাকালী ইউনিয়নের নির্বাচনী সমন্বয়ক ছিলেন।

হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাই ও চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করেছেন। বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে ওই অভিযোগ করা হয়।

এলাকার অনেকে ও বিএনপির নেতা-কর্মীরা জানান, কয়েক দিন ধরে সোনা মিয়াকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা না চালাতে হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। গতকাল সকাল নয়টার দিকে পাশের চরকেওয়ার ইউনিয়নের ২০-২৫ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহাকালী ইউনিয়নের সাতআনিখিল গ্রামে সোনা মিয়া ব্যাপারীর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে।

সংবাদ সম্মেলন: হামলার তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করা হয়। এতে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন অভিযোগ করেন, তাঁর পক্ষে প্রচার চালানোয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন সোনা মিয়া ব্যাপারীর ওপর হামলা চালান।