বাড়িতে ঢুকে মাইক্রোবাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের আটাশ কলোনি মোড়ে গত মঙ্গলবার রাত আড়াইটায় আবদুল ওহাবের বাড়িতে রাখা মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আবদুল ওহাবের মেয়ে মাইক্রোবাসের মালিক শারমিন আক্তার সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শারমিন আক্তারের ছোট ভাই রনি হোসেন জানান, তার বোন মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে আসেন। রাত আড়াইটার দিকে গাড়ির কাচ ভাঙার শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন গাড়িতে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে বাড়ির লোকজন, প্রতিবেশী ও ফায়ার সাভির্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ী ফায়ার স্টেশনের কর্মকর্তা রাজ কুমার সাহা বলেন, গাড়ির সামনের কাচ ভেঙে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম জানান, গাড়ি পোড়ানোর ঘটনাটি তদন্ত ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।