বাড়িতে ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিংকু দেব (১৮) ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। রিংকু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের কাঞ্চন দেবের ছেলে। রাজশাহী থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হয়। রিংকুর বাবা কাঞ্চন দেব বলেন, উপজেলার রানীগঞ্জ দ্বিতীয় দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০১০ সালে রিংকু সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। সেখানে আলুপট্টি এলাকার শফিউল রহমানের বাড়িতে দুই বন্ধুসহ ভাড়া থাকত। ৪ মার্চ ওই বন্ধুকে তার ঘোড়াঘাটের নিজ বাড়িতে যাওয়ার কথা বলে রওনা দেয়। দুই-একদিনের মধ্যে রিংকু বাড়িতে ফিরে না আসায় তখন আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ১০ মার্চ রাজশাহী মহানগর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।