বাড়িতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার খতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে একটি পরিবারের তিনজনকে আহত করা হয়েছে। আহত আবদুর রাজ্জাক (৫৫), তাঁর স্ত্রী আসমা বেগম (৫২) ও মেয়ে রোজিনা আক্তারকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী মিনাজ উদ্দিনের পরিবারের ১২-১৫ জন সদস্য লাঠিসোঁটা দিয়ে তাঁদের পেটান বলে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার উপপরিদর্শক মন্তোষ পালজানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি