বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. মাসুমের বাড়িতে হামলা হয়েছে। হামলায় মাসুম, তাঁর বন্ধু নাজিম উদ্দিন, মা মাসুদা আক্তার ও খালা রহিমা বেগম আহত হন। উপজেলার বেড়াইদেরচালা এলাকার মান্নাছের টেক মাঠে গত শুক্রবার মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে মাসুমের ভাই মামুনের সঙ্গে আয়োজকদের বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে ছাত্রলীগের কয়েকজন সদস্য মাসুমের বাড়িতে হামলা করেন। হামলাকারীরা ছাত্রলীগের নয় বলে দাবি করেছেন শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নূরুল আমীন।  গাজীপুর প্রতিনিধি